জেলা প্রশাসকের ওপর হামলাচেষ্টা অভিযোগে আটক ১

বরগুনা জেলা প্রতিনিধি :  বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে ঢুকে জেলা প্রশাসকের ওপর হামলাচেষ্টার অভিযোগে ইব্রাহিম নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
 রবিবার (২৫ জানুয়ারি) সকাল ১০টায় বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের গোপনীয় কক্ষের সামনে থেকে তাকে আটক করা হয়।আটক ইব্রাহিম সদরের বাশবুনিয়া গ্রামের ইউনুস হাওলাদারের ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, হামলার উদ্দেশ্যে এক ব্যক্তি জেলা প্রশাসকের কার্যালয়ে প্রবেশ করেন। এ সময় তার কাছে একটি লোহার সরঞ্জাম ছিল। তাকে বাধা দিতে গেলে জেলা প্রশাসক কার্যালয়ের গোপনীয় শাখার অফিস সহকারী জহিরুল ইসলাম আহত হন। এ বিষয়ে বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস বলেন, ঘটনার সঙ্গে সঙ্গে অভিযুক্তকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *