হাবিবুর রহমান ফজলু, সংযুক্ত আরব আমিরাত থেকে: যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব আব্দুল মুকিদ মো: আব্দুল মুমিন মো: আব্দুল তাহমিদ আহমেদ এর পরিবারের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন লন্ডন প্রবাসি মো: আজাদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও রাউৎগাও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো: আব্দুল জলিল জামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিম জার্নালিস্ট এর প্রধান উপদেষ্টা সাংবাদিক মোক্তাদির হোসেন, হাফিজ মোহাম্মদ আব্দুল লতিফ, বিএনপি নেতা মো: জায়েদ আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রকিব, আব্দুল আজিজ রিপন। অনুষ্ঠানটি
পরিচালনা করেন মোঃ ইমাদ উদ্দিন লিমন।


