সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য সহযোগিতা জোরদার করার বিষয়ে মতবিনিময়

হাবিবুর রহমান ফজলু, সংযুক্ত আরব আমিরাত থেকে: বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত মহামান্য আবদুল্লাহ আলী আল হামুদি, দাফুদিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) এবং এর রাস আল খাইমাহ ক্যাম্পাস এবং দাফুদিল গ্রুপের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ সবুর খানের সাথে একটি বৈঠক করেছেন। বৈঠকে বাংলাদেশের বর্তমান ভিসার পরিস্থিতি আউটসাইড ইন্সাইট ভিসার যে জটিলতা গুলো রয়েছে সেগুলা এবং সাথে সাথে অভ্যন্তরীণ ভিসা ট্রান্সফার নিয়ে আলোচনা হয়েছে । বৈঠকে আরো যে বিষয়গুলো ছিল তার মধ্যে শিক্ষার সমসাময়িক উন্নয়ন এবং সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য সহযোগিতা জোরদার করার বিষয়ে মতামত বিনিময় করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *