কুলাউড়ায় চা-বাগান কেন্দ্রগুলোতে ভোটারদের ছিলো উপচেপড়া ভীড়

জেলা প্রতিনিধিমৌলভীবাজার

মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের ১০৩ ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। সকাল থেকেই উপজেলার চা-বাগান কেন্দ্র ছাড়াও বিভিন্ন ভোটকেন্দ্রগুলোতে নারী ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। বৃহস্পতিবার সকাল আটটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পুরুষ ভোটারের উপস্থিতি খুবই কম। কিন্তু বেলা ১১টার দিকে উপজেলার সবক’টি চা-বাগান কেন্দ্রে নারী-পুরুষ ভোটারদের উপস্থিতি অনেক বেশি বেড়েছে।  উপজেলার গাজীপুর চা-বাগান প্রাথমিক বিদ্যালয়, রাঙ্গিছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, নলডরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, কর্মধা ইউনিয়ন বাজার দাখিল মাদ্রাসা ও কর্মধা উচ্চ বিদ্যালয় কেন্দ্র ঘুরে দেখা যায়, সকাল ৯টা থেকেই এসব কেন্দ্রে নারী ভোটারদের ভিড় বেশি দেখা যায়। বিশেষ করে গাজীপুর চা-বাগান, রাঙ্গিছড়া চা-বাগান ও নলডরী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নারী-পুরুষ ভোটারদের লাইন অনেক দীর্ঘ। অনেক ভোটার লাইনে দাঁড়িয়ে ধৈর্য সহকারে ভোট দেওয়ার অপেক্ষা করেন। এছাড়া ক্ষদ্র নৃ-তাত্বিক জনগোষ্ঠীর নাগরিকরাও তাদের স্ব স্ব ভোট কেন্দ্রে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেছে।  তারা জানান, এবার তারা অনেক উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে ভোটাধিকার প্রয়োগ করছে।  যেহেতু আওয়ামীলীগ এবারের নির্বাচনে বাইরে রয়েছে তাই দেশের উন্নয়নে বিশেষ করে চা-বাগানের লোকদের দাবি-দাওয়া  পূরণে যে দল সরকার গঠন করবে সেই দলের প্রতিনিধিকে চা-শ্রমিকরা ভোট দিবে। এদিকে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করে তদারকি করছেন মৌলভীবাজারের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো: রুবেল আহমদ, সহকারী রিটার্নিং কর্মকর্তা মো.

oplus_0

মহিউদ্দিন, অতিরিক্ত পুলিশ (ক্রাইম এন্ড অবস) নোবেল চাকমা, কুলাউড়া থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যাসহ সেনাবাহিনী, পুলিশ, র‌্যাবসহ বিভিন্ন বাহিনীর কর্মকর্তারা। এদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছেন মৌলভীবাজার জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার চন্দ্র, শ্রীমঙ্গল পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা জজ মিত্র চাকমা, কুলাউড়ার সহকারী কমিশনার ভূমি ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মো. আনিছুল ইসলাম, মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মিজ সানা পুতুল, কুলাউড়া আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন ফজলে রাব্বি তৈমুর, মেজর আবু হেনা মোস্তফা কামাল।

গাজীপুর চা-বাগান প্রাথমিক কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো: হুমায়ুন কবির বলেন, দুপুর ১২টা পর্যন্ত গাজীপুর চা-বাগান কেন্দ্রে মোট ৪ হাজার ৪৪১ ভোটের মধ্যে ১ হাজার ১০০ ভোট কাস্টিং হয়েছে।  ভোটে নারী-পুরুষের উপস্থিতির সংখ্যা সমান চলছে। রাঙ্গিছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোবারক হোসেন বলেন, এ কেন্দ্রে সকাল সাড়ে এগারোটা পর্যন্ত মোট ৩ হাজার ৪০৯ ভোটের মধ্যে ৯১৮ ভোট কাস্টিং হয়েছে।  এখানে দুপুরের আগ মুহুর্ত পর্যন্ত ৫ শতাধিক নারী ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। কর্মধা ইউনিয়নের নলডরী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সোনা মোহন বিশ্বাস বলেন, এ কেন্দ্রে খাসিয়া সম্প্রদায়, চা-বাগান ও সমতলের মোট ১ হাজার ৯৯২ ভোটের মধ্যে দুপুর ১২টা পর্যন্ত ৭৪৫ ভোট কাস্টিং হয়েছে।

oplus_0

কর্মধা উচ্চ বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার মো: জমসেদ খান বলেন, এ কেন্দ্রে মোট ৩ হাজার ৫৩৯ ভোটের মধ্যে দুপুর দেড়টা পর্যন্ত ১ হাজার ৫০০ ভোট কাস্টিং হয়েছে। এ কেন্দ্রে নারী ভোটারের উপস্থিতি অনেক বেশি।  সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিউদ্দিন বলেন, উপজেলার সবক’টি কেন্দ্রে সকাল থেকে সুষ্ঠু, সুন্দর পরিবেশে ভোটগ্রহণ চলছে। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে কাজ করছেন সেনাবাহিনীর ৩ প্লাটুন, বিজিবির ৪ প্লাটুন, পুলিশের ১৪ টি মোবাইল টিম, পুলিশের স্ট্রাইকিং ফোর্স ২টি, র‌্যাবের ১টি টিম, আনসার  ব্যাটেলিয়ানের ২টি টিম। পাশাপাশি ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, কুলাউড়া আসনে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। প্রতিদ্বন্ধিতায় রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী শওকতুল ইসলাম শকু (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মো. সায়েদ আলী (দাঁড়িপাল্লা), স্বতন্ত্র প্রার্থী ও সাবেক এমপি নওয়াব আলী আব্বাছ খান (ফুটবল), স্বতন্ত্র প্রার্থী ফজলুল হক খান সাহেদ (কাপ-পিরিচ), ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত আব্দুল কুদ্দুস (হাতপাখা), জাতীয় পার্টি মনোনীত মো: আব্দুল মালিক (লাঙ্গল), বাসদ (মার্কসবাদী) মনোনীত প্রার্থী সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী (কাঁচি) এবং স্বতন্ত্র প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান এম. জিমিউর রহমান চৌধুরী (ঘোড়া) প্রতীক। এ আসনে ১৩টি ইউনিয়ন ও ১ পৌরসভায় মোট ভোটার সংখ্যা হলো ৩ লাখ ৩ হাজার ২০। তন্মধ্যে দেশে ও বিদেশে মোট ৫ হাজার ৫৮৮ জন পোস্টাল ভোটার রয়েছেন। এছাড়া ১ লক্ষ ৪৫ হাজার ৯২ জন নারী ও ১ লক্ষ ৫২ হাজার ৩৪০ জন পুরুষ ভোটার রয়েছেন। মোট ভোট কেন্দ্র ১০৩।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *