মৌলভীবাজার-১ আসন জামানত হারালেন ৪ সংসদ সদস্যপ্রার্থী

জেলা প্রতিনিধিমৌলভীবাজার

মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের প্রতিদ্বন্ধী ৬ জন প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন ৪ জন জাতীয় সংসদ সদস্য প্রার্থী। তবে, এদের একজন গণঅধিকার পরিষদের প্রার্থী নির্বাচনের দুইদিন আগে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নাসির উদ্দিন আহমেদকে পূর্ণ সমর্থন দিয়ে তার পক্ষে নির্বাচনি মাঠে প্রচারণা করেছেন। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেও জিওপি প্রার্থী আব্দুন নুর তালুকদার ট্রাক প্রতীকে পেয়েছেন ২১৯ ভোট। নির্বাচনের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, মৌলভীবাজার-১ আসনের বড়লেখা ও জুড়ী উপজেলার সর্বমোট ১১৩টি ভোটকেন্দ্রে ভোট সংগ্রহ হয়েছে ১ লাখ ৯৪ হাজার ১৩৭টি। জামানত ফেরৎ পেতে সংগৃহীত ভোটের আট ভাগের একভাগ ভোট প্রার্থীর বাক্সে পড়ার নিয়ম রয়েছে। এই হিসেবে জামানত ধরে রাখতে প্রত্যেক প্রার্থীকে ২৪ হাজার ২৬৮ ভোট পেতে হবে। প্রাপ্ত ফলাফল অনুযায়ি স্বতন্ত্রপ্রার্থী বেলাল আহমদ কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৪৫৮ ভোট, জাতীয় পার্টির প্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিন লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৩৭৫ ভোট, গণফ্রন্ট মনোনীত প্রার্থী মো. শরীফুল ইসলাম মাছ প্রতীকে ভোট পেয়েছেন ১৭৪।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *