বেতাগীত উপজেলা আওয়ামী লীগের  কার্যালয়ে পুনরায় খুললো ছাত্রলীগ

বেতাগী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার বেতাগীতে দীর্ঘদিন বন্ধ থাকার পর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় পুনরায় খুলে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।  সোমবার  বেতাগী পৌর শহরের কেন্দ্রস্থলে অবস্থিত দলীয় কার্যালয়ের উপস্থিত হয়ে দলীয় স্লোগান দিতে দেখা গেছে। এর একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
উল্লেখ,  দেশের বিরাজমান পরিস্থিতিতে গত ৫ আগস্ট ২০২৪ খ্রি: তারিখ থেকে বেতাগী উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে তালাবদ্ধ ছিলো। সোমবার সকাল ১০ টায়  উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিফাত সিকদার ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শামীমের নেতৃত্বে বেতাগী পৌর শহরের উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের তালা ভেঙে ঢুকে।  এসময় তারা বঙ্গবন্ধুু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছবি টাঙিয়ে জয় বাংলা স্লোগান দেন।
এমন পরিস্থিতিতে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে কার্যালয়টি পরিষ্কার-পরিচ্ছন্ন করে পুনরায় কার্যক্রম শুরুর ঘোষণা দেওয়া হয়। পুনরায় উদ্বোধনকালে বেতাগী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিফাত সিকদার বলেন, দলীয় কার্যালয় একটি রাজনৈতিক সংগঠনের প্রাণকেন্দ্র। এখান থেকেই সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হয়। তাই কার্যালয় বন্ধ থাকাটা নেতাকর্মীদের জন্য হতাশাজনক ছিল।’
এসময় বেতাগী ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শামীম বলেন,’  তৃণমূল নেতাকর্মীদের সক্রিয় রাখতে এবং দলকে সুসংগঠিত করতে নিয়মিত সভা-সমাবেশ ও আলোচনা অনুষ্ঠান আয়োজন করা হবে। ‘

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *