কমলগঞ্জে সদস্য শিখন কর্মসূচী বিষয়ক প্রশিক্ষণ ও মতবিনিময় অনুষ্ঠিত

জেলা প্রতিনিধিমৌলভীবাজার

কমলগঞ্জে সদস্য শিখন কর্মসূচী (ফ্ল্যাগশিপ উন্নয়ন ও সমিতি উন্নয়ন তৎপরতা) বিষয়ক প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১১ টায় লাঘাটাছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি (পাবসস) অফিস সংলগ্ন মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি মো. সিদ্দিকুর রহমান এর সভাপতিত্বে ও সোসিওলজিষ্ট মাহবুবুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ সিনিয়র প্রাতিষ্ঠানিক উন্নয়ন বিশেষজ্ঞ মো. জয়নাল আবেদীন, সিলেটের প্রাতিষ্ঠানিক উন্নয়ন বিশেষজ্ঞ হাবিবুর রহমান, এলজিইডি কমলগঞ্জ উপজেলা প্রকৌশলী সাইফুল আজম, উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রমা পদ দে প্রমুখ।
ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়) ২য় সংশোধিত এর আওতায় পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সদস্য/সদস্যাদের মধ্যে সদস্য শিখন কর্মসূচীর প্রশিক্ষন ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মসূচীর মূল লক্ষ্য ছিল ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের মাধ্যমে স্থানীয় কৃষকদের সক্ষমতা বৃদ্ধি এবং পানি ব্যবস্থাপনায় আধুনিক ধারনা, কৃষি, মৎস্য ও প্রাণীসম্পদ উন্নয়নে গুরুত্ব প্রদান করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *