বেতাগী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার বেতাগীতে পবিত্র রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণে বাজারে অভিযানের সময় বিভিন্ন দোকানীদের ৭ হাজার ৯০০ টাকা জরিমানা করেছে
ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৮ ফ্রেরুয়ারি) ) দুপুরে পৌর শহরের বিভিন্ন দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। জানা যায়, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে বিশেষ করে পবিত্র রমজানকে সামনে রেখে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয়।
অভিযানে অধিক মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় ও সংরক্ষণ, মূল্য তালিকা না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের অপরাধে ১২ জনকে সর্বমোট ৭, ৯০০ টাকা জরিমানা করা হয়।
একইসঙ্গে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য, সবজি, মাছ ও মাংসের মূল্য সরজমিনে পরিদর্শন করে বিভিন্ন নির্দেশনা প্রদান করে। অভিযানে উপস্থিত ছিলেন. উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর, পুলিশ ও সাংবাদিকরা।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেন বলেন, ভোক্তারা যাতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ন্যায্য মূল্যে পায়

