হাবিবুর রহমান ফজলু, সংযুক্ত আরব আমিরাত থেকে: সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ সমিতি আবুধাবির সাবেক সম্মানিত সভাপতি, বাংলাদেশী কমিউনিটির সুপরিচিত ও সর্বজন শ্রদ্ধেয় সিনিয়র কমিউনিটি নেতা আবু জাফর চৌধুরী গত সোমবার রাত ৩:১০ মিনিটের সময় শারজাহ জুলেখা হসপিটালের আই সিও তে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)তার জানাজার নামাজ আগামীকাল বুধবার আসরের নামাজের পরপরই দুবাই আল মোহেসনাহ্ (সোনাপুর) কবরস্থানের পাশে বড়ো মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে

