হাবিবুর রহমান ফজলু, সংযুক্ত আরব আমিরাত থেকে: সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতি ও পর্যটন মন্ত্রণালয় ‘অত্যাবশ্যকীয় পণ্যের মূল্য প্ল্যাটফর্ম’ চালু করেছে, যার মাধ্যমে বাসিন্দারা দেশজুড়ে বিভিন্ন পণ্যের দাম তুলনা করতে পারবেন। এই প্ল্যাটফর্মের আওতাভুক্ত প্রধান মৌলিক ও অত্যাবশ্যকীয় ভোগ্যপণ্যগুলোর মধ্যে রয়েছে রান্নার তেল, ডিম, দুগ্ধজাত পণ্য, চাল, চিনি, পোল্ট্রি, মাংস, মাছ, ডাল, রুটি, গম, পানি, কলা, কমলা ও আপেলের মতো ফল এবং শসা, টমেটো, আলু, রসুন ও পেঁয়াজের মতো সবজি।

