বাংলাদেশ সমিতি ইউ এ ই কেন্দ্রীয় কমিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্টিত

হাবিবুর রহমান ফজলু, সংযুক্ত আরব আমিরাত থেকে: বাংলাদেশ সমিতি ইউ এ ই কেন্দ্রীয় কমিটির বার্ষিক সাধারণ সভা ২০২৬ গত ২৯ এপ্রিল আবুধাবিস্থ নোভেল হোটেলের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন। সংগঠনের সাধারণ সম্পাদক আবদুস সালাম তালুকদার ও জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক নাসির তালুকদারের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরাত সরকারের ডিপার্টমেন্ট অব কমিউনিটি ডেভেলপমেন্ট এর প্রতিনিধি মোহাম্মদ আল বালুশি এবং আবদুল্লাহ আমিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের জৈষ্ঠ সহ-সভাপতি শওকত আকবর, নূর মোহাম্মদ,ইসমাইল হোসেন তালুকদার, প্রকৌশলী রফিকুল ইসলাম, প্রকৌশলী আমজাদ হোসেন,প্রকৌশলী মফিজুল ইসলাম,নূর হোসেন সুমন জোবায়েদুল করিম প্রমুখ। আমিরাত সরকারের প্রতিনিধিগন বাংলাদেশ সমিতি ইউএই’র কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং তাদের যে কোন প্রয়োজনে সরকারী সহযোগিতার আশ্বাস দেন। আগামী ৯ মে শনিবার বাংলাদেশ সমিতি ইউএই’র বার্ষিক সাধারণ সভার দ্বিতীয় ও চুড়ান্ত অধবেশন অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *