জেলা প্রতিনিধি, মৌলভীবাজার: কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের ঐতিহ্যবাহী নলডরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে পূণরায় মনোনীত হয়েছেন সাবেক সভাপতি বিশিষ্ট সমাজসেবক ব্যবসায়ী মারুফ আহমেদ । ২৬ জুলাই রবিবার এলাকাবাসী ও অভিভাবক, নবনির্বাচিত বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, সদস্যাদের নিয়ে আয়োজিত বিদ্যালয় গৃহে এক সমন্বিত সভায় সর্বসম্মতিক্রমে তার নাম সভাপতি হিসেবে ঘোষণা করা হয়। নবনির্বাচিত সভাপতি নলডরী গ্রাম এলাকার বাসিন্দা। নিজ এলাকার শিক্ষা ও সমাজ উন্নয়নে তার রয়েছে অবাধ বিচরণ এবং বিশেষ অবদান। এর আগেও উক্ত বিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনা ও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে তিনি বিগত দিনগুলোতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছেন। স্থানীয় এলাকাবাসী ও অভিভাবকরা আশা প্রকাশ করেছেন, তার গতিশীল নেতৃত্বে বিদ্যালয়টির শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নসহ সার্বিক অগ্রগতি আরও ত্বরান্বিত হবে।

