ছাত্রদল নেতা আজমল আলী শামীমের ৮ম মৃত্যুবার্ষিকীতে তাঁর ছেলেকে উপহার প্রদান

মৌলভীবাজার প্রতিনিধি: কুলাউড়া উপজেলা ছাত্রদল নেতা আজমল আলী শামীমের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর ছেলে এম আলী ইসমামকে উপহার প্রদান করা হয়েছে। লন্ডন প্রবাসী ও ‘প্রিয় বাংলা’র পরিচালক এবং কমিউনিটি নেতা মোতাহির হোসেনের পক্ষ থেকে রোববার রাতে এ উপহার প্রদান করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: মছব্বির আলী, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও পৌরসভার সাবেক কাউন্সিলর তাসলিমা সুলতানা মনি, যুবদলের যুগ্ম আহবায়ক, সাবেক ছাত্রনেতা আব্দুল মোহিত বাবলু, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক এ কে এম জাবের এবং পৌর ছাত্রদলের আহবায়ক আতিকুল ইসলাম আতিক প্রমুখ।

 এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন রিপন, যুবনেতা ইব্রাহিম আলী, পৌর জাসাসের সাবেক সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম বাবু, কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক শেখ বদরুল হোসেন রানাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। অনুষ্ঠানে বক্তারা মরহুম আজমল আলী শামীমের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের স্মৃতিচারণ করেন এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর ছাত্রদলের আহবায়ক নাজমুল বারী সোহেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *