কুলাউড়া প্রেসক্লাবের আহবায়ক কমিটি

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় তিনটি প্রেসক্লাবের সাংবাদিকদের সমন্বয়ে ঐক্যবদ্ধভাবে কুলাউড়া প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ২৪ অক্টোবর শনিবার বিকেলে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সার্বিক বিষয় নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন আলহাজ্ব শওকতুল ইসলাম শকু এমপি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সংসদ সদস্যের রাজনৈতিক সচিব-১ এস এম জামান মতিন, বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সংসদ সদস্যের রাজনৈতিক সচিব-২ রেদওয়ান খান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী, বর্তমান সাংগঠনিক সম্পাদক আব্দুল  মুক্তাদির মনু। সভায় সর্বসম্মতিক্রমে সিনিয়র সাংবাদিক এম শাকিল রশীদ চৌধুরীকে আহবায়ক ও সিনিয়র সাংবাদিক মো: মছব্বির আলীকে সদস্য সচিব মনোনীত করে ৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন ময়নুল হক পবন, মোক্তাদির হোসেন, এম আতিকুর রহমান আখই, নাজমুল বারী সোহেল, তাজুল ইসলাম, মাহফুজ শাকিল ও রফিকুল ইসলাম মামুন। সভায় উপস্থিত সকলের সম্মতিতে সকল প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত ঘোষনা করে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচলনা কমিটি গঠন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *