ছয়ফুল আলম সাইফুল : কুলাউড়ার হাজীপুর ইউনিয়নে পাইকপাড়া এমএ আহাদ আধুনিক কলেজ সাংগঠনিক কমিটির সদস্য ও শিক্ষকবৃন্দের সাথে মতবিনিময় ২৮ নভেম্বর শনিবার বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন- এমএ আহাদ কলেজ যদিও একেবারে মফস্বলে সেক্ষেত্রে সকলের সম্মিলিত প্রয়াসে এই বিদ্যাপীট থেকেও একদিন আলো ছড়াবে। প্রতিষ্ঠানটি সামনের দিকে এগিয়ে নিতে শিক্ষকবৃন্দের আন্তরিকতা এবং শিক্ষার্থীদের পড়ালেখায় বেশী মনোযোগী হওয়ার আহবান জানান তিনি।
কলেজ হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ চিন্ময় দে। কলেজের প্রভাষক সাংবাদিক আলাউদ্দিন কবিরের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সাবেক মন্ত্রী দেওয়ান ফরিদ গাজী’র পুত্র আলহাজ মোঃ আশরাফ নাহেদ গাজী, আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক ও জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র যুগ্ম সাধারণ সম্পাদক ফাহিমা খানম চৌধুরী মনি, কানিহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজল উদ্দিন,হাজীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ মাহমুদ আলী, হাজীপুর সোসাইটি কুলাউড়ার সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মো. মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ও কুলাউড়া ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক মো. খালিক উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন- কলেজর সাংগঠনিক কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক ছয়ফুল আলম সাইফুল। এর আগে প্রধান অতিথিকে ফুল দিয়ে স্বাগত জানান প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ। মতবিনিময় সভা শেষে প্রধান অতিথিকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মাননা স্মারক দেওয়া হয়।
