করোনার টিকা নিলেই লটারি

করোনার টিকা নিতে নাগরিকদের উৎসাহ দিতে জাতীয় লটারি চালু করেছে অস্ট্রিয়া। এতে প্রতি ১০ জনে এক জন বিজয়ী পাবেন ৫৬৮ মার্কিন ডলারের গিফট ভাউচার। বুধবার চ্যান্সেলর কার্ল মেহাম্মের সংবাদ সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

অস্টিয়ার জনগোষ্ঠীর প্রায় ৭২ শতাংশ করোনার টিকার দুই ডোজ পেয়েছেন। টিকা দেওয়ার হারের ক্ষেত্রে পশ্চিম ইউরোপের দেশগুলোর মধ্যে এই সংখ্যা সর্বনিম্নগুলোর মধ্যে অন্যতম।

চ্যান্সেলর কার্ল নেহাম্মের সংবাদ সম্মেলনে বলেছেন, ‘টিকার লটারিতে জিতলে কী পাবেন? ভাউচার!’

তিনি জানান, যারা টিকা নেবে তারা যেন আর্থিকভাবে পুরস্কৃত হয়। এতে অন্যদের মধ্যে উৎসাহের সৃষ্টি হয়।

তিনি জানান, যারা টিকা নিয়েছেন বা নেবেন তারা প্রতি ডোজের জন্য একটি করে টিকিট পাবেন। সেক্ষেত্রে যারা বুস্টার ডোজ নেবেন তারা পাবেন তিনটি টিকিট। লটারিতে প্রতি ১০ টিকিটের মধ্যে এক জনকে বিজয়ী হিসেবে নির্বাচিত করা হবে। পুরস্কার হিসেবে বিজয়ী পাবেন ৫৬৮ মার্কিন ডলারের ক্যাশ ভাউচার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *