জুড়ীতে ছাত্রলীগের মাস্ক ও কম্বল বিতরন

জুড়ী প্রতিনিধি : ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে মাস্ক ও কম্বল বিতরন করা হয়েছে। ২৪ জানুয়ারী সোমবার জুড়ী শিশুপার্কে ছাত্রলীগের সভাপতি আদনান আশফাকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক গৌতম দাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মাসুক আহমদ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাকির আহমদ কালা, যুগ্ম-সাধারন সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রন্জন দাস, জেলা পরিষদ সদস্য বদরুল ইসলাম, জায়ফর নগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল কাদির দারা, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু, যুগ্ম সাধারন সম্পাদক জুয়েল রানা, জায়ফর নগর ইউনিয়ন যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক কয়ছর আহমদ রুবেল, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক সিদ্দিকুর রহমান সুমন, ছাত্রলীগ নেতা সাকিল আহমদ, এএইচ দিপু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *