সিলেট প্রতিনিধি : সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বর্ষীয়ান রাজনীতিবিদ উপজেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন উপজেলার বাদেপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও গোলাপগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি অধ্যাপক রেহান উদ্দিন রায়হান। এক শোক বার্তায় তিনি জানান, এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী ছিলেন গোলাপগঞ্জ উপজেলার সর্বজন শ্রদ্ধেয় ও সর্বস্তরের জনগনের একজন অভিভাবক। তার মৃত্যুতে গোলাপগঞ্জ উপজেলায় যে শুন্যতার সৃষ্টি হয়েছে তা সহজে পুরন হবার নয়। তিনি ইকবাল আহমদের বর্নাঢ্য রাজনীতির কথা উল্লেখ করে বলেন, রাজনীতির পিচ্চিল পথে তিনি সততা ও নিষ্টার সহিত পথ চলেছেন। পাশাপাশি উপজেলা চেয়ারম্যান হিসেবে ও তিনি অত্যন্ত পরিশ্রমী ও দক্ষতার সহিত বৈষম্যহীনভাবে দায়িত্ব পালন করেছেন। তিনি শোকবার্তায় মরহুমের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
You are Here
- Home
- এডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর মৃত্যুতে সাবেক চেয়ারম্যান রেহান উদ্দিন রায়হানের শোক প্রকাশ
