কমলগঞ্জে যুবকের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার : কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়ন কালেঙ্গা গ্রামে ফ্যানের সাথে গলায় টাওয়াল দিয়ে আত্মহত্যা করেছে এক যুবক। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে। কমলগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছে।
জানাযায় ,উপজেলার রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা গ্রামের খায়রুল ইসলাম চৌধুরী ছেলে বায়েজিদ মিয়া(২২)। পরিবারের সবার সাথে  ১৬ জুলাই শনিবার রাতে আহার করে ঘুমাতে যায়। রবিবার ১৭ জুলাই সকালে ঘুম থেকে না উঠায় পরিবারের সদস্যরা তাকে ডেকে তুলতে গিয়ে দেখেন ফ্যানের সাথে গলায় ফাঁস দেয়া অবস্থার তার লাশ ঝুলে আছে। পরিবারের লোকজন বিষয়টি পুলিশকে অবহিত করলে সকালে পুলিশ লাশটি উদ্ধার করে সুরতহাল তৈরী করে ময়না তদন্তের জন্য লাশটি মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছে।
কমলগঞ্জ থানার পুলিশ উপ-পরিদর্শক সুরুজ আলী আত্মহত্যার সত্যতা নিশ্চিত করে বলেন, আত্মহত্যার কোন কারণ জানা যায়নি। তবে রাতে মা বোন একসাথে খাবার খেয়ে পাশের রুমে বায়েজিদ চলে যায়। হয়তো রাতের কোন এক সময় আত্মহত্যা করেছে। আপাতত থানায় অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *