সিলেট প্রতিনিধি : জনতা ব্যাংক লিমিটেড সিলেট বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে নগরীর বিভিন্ন স্থানে সুবিধা বঞ্চিত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত বুধবার রাতে বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক লায়েস আহমদ সাদরুল আলম এর নেতৃত্বে বিভিন্ন রাস্তার পাশে ফুটপাতে থাকা হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সিলেট এরিয়া অফিসের উপমহাব্যবস্থাপক মোঃ আব্দুল ওয়াদুদ,বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক সনদীপ কুমার রায়, সিবিএ সিলেটের সাধারণ সম্পাদক মীর ইয়াকুত আলী দুলাল সহ জনতা ব্যাংক সিলেট বিভাগীয় কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
You are Here
- Home
- সিলেটে জনতা ব্যাংকের শীতবস্ত্র বিতরণ
