কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ার হাজীপুর ইউনিয়নে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কুলাউড়া শাখার আওতাধীন নছিরগঞ্জ বাজারে এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখার উদ্বোধন করা হয়েছে। গত ২৮ ডিসেম্বর বিকেল ৪টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি একেএম সফি আহমদ সলমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক কুলাউড়া শাখার ব্যবস্থাপক এভিপি মুহাম্মদ আব্দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আলী, হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্য আব্দুল বাছিত বাচ্চু প্রমুখ।
You are Here
- Home
- কুলাউড়ায় ইসলামী ব্যাংকের আউটলেট শাখার উদ্বোধন
