জুড়ীতে বিদ্যুতের মূল্য কমানোসহ ১০ দফা দাবীতে বিএনপির বিক্ষোভ মিছিল 

হারিস মোহাম্মদ: মৌলভীবাজারের জুড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে  বিদ্যুতের মূল্য কমানোসহ ১০ দফা দাবী আদায়ের লক্ষে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ জানুয়ারি) বিকালে দলীয়  কার্যালয়  থেকে বিক্ষোভ মিছিল  শুরু হয়ে শহরের প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে জুড়ী বিজিবি ক্যাম্পের চত্ত্বরে এক পথ সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সহ সভাপতি এম এ মোহাইমিন শামীম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আসকর, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান চুনু, উপজেলা কৃষক দল সভাপতি আব্দুল কাইয়ুম,সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম তুলা,উপজেলা যুব দল সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিপার রেজা,শ্রমিক দলের সাধারণ সম্পাদক মুস্তাকিম আহমদ, সেচ্ছাসেবক দল সদস্য সচিব সাইফুর ইসলাম,উপজেলা ছাত্রদল সদস্য সচিব সুহেল আহমদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *