পথশিশু সংগঠন বাংলার নাট্যলোক শীতবস্ত্র বিতরণ

মনি রায়ঃ মৌলভীবাজারে পথ শিশু সংগঠন বাংলার নাট্যলোক। প্রতিষ্ঠাকালীন ২০০৬ সাল থেকে ইফতার মাহফিল,শীত বস্ত্র ও ঈদ বস্ত্র বিতরণ করে আসছে। আজ বুধবার ১৮ জানুয়ারি সন্ধ্যা ৭ঃ০০ ঘটিকায় জেলা প্রশাসকের বাসভবনের সামনে পথ শিশুদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। সাংবাদিক দুরুদ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ডাঃ দিলীপ রায় (ডেন্টিষ্ট), দৈনিক ইত্তেফাক এর জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব,এশিয়ান টিবি এর জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান রায়েল, এবং সংগঠনের মহিলা সম্পাদিকা মনি রায় ও সহ-সম্পাদক জামাল আহমেদ আর ও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তা প্রমুখ। তারপর জেলা প্রশাসক মীর নাহিদ হাসান সেই বাংলা নাঠ্যলোক সংগঠনের সফলতা কামনা  করে উক্ত অনুষ্ঠানটি সমাপ্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *