হারিস মোহাম্মদ: বাংলাদেশ আওয়ামী লীগের উপ কমিটির সদস্য, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন এর পক্ষ থেকে বড়লেখা উপজেলার বিভিন্ন পেশার মানুষের মধ্যে কম্বল বিতরন করা হয়।
হিউম্যান সার্ভিস জুড়ী বড়লেখা নামক সংস্থার আয়োজনে মঙ্গলবার পিসি উচ্চ বিদ্যালয় মাঠে এ কম্বল বিতরন করা হয়।
বড়লেখা পৌরসভার কমিশনার রেহান পারভেজ রিপনের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক এস এম জাকির হোসাইন, বড়লেখা উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সাধারন সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর,
বড়লেখা পিসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসলাম উদ্দিন,বড়লেখা উপজেলা শ্রমিক লীগের সভাপতি আবুল হোসেন,বড়লেখা উপজেলা শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আব্দুল মতিন,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আছকির হোসেন,কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান চুন্নু,মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ সভাপতি হুমায়ুন রশীদ রাজী,প্রচার সম্পাদক মো বেলাল হোসাইন,শিক্ষক গিয়াস উদ্দিন,পৌর শ্রমিকলীগের সাধারন সম্পাদক সুমন আহমদ প্রমুখ।

