জুড়ীতে সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় 

স্টাফ রিপোর্টার: জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রঞ্জন চন্দ্র দে এঁর সাথে মতবিনিময় করেছেন জুড়ী প্রেসক্লাব। সোমবার সকাল সাড়ে ১১টায় নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রঞ্জন চন্দ্র দে, সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, জুড়ী প্রেসক্লাব সহ-সভাপতি হারিস মোহাম্মদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান শাহীন, দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম, অর্থ সম্পাদক হাবিবুর রহমান খান, নিউজ অফ সিলেট সম্পাদক মাহমুদ উদ্দিন প্রমুখ। এ সময় উপজেলা নির্বাহী অফিসার সরকারের সকল উন্নয় কর্মকান্ডে গণমাধ্যম কর্মীদের ভমিকা রাখার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *