মৌলভীবাজারে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)পদে নিয়োগে দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন 

হারিস মোহাম্মদ: মৌলভীবাজার জেলায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই বাছাইকৃত ১১২৯ জন প্রার্থী নিয়ে সোমবার (২৭ ফেব্রুয়ারি) দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়। সকাল ৮ টা থেকে মৌলভীবাজার পুলিশ লাইন্স মাঠে ২য় দিনের কার্যক্রম এর ২০০ মিটার দৌড়, পুশ-আপ, লং জাম্প, হাই জাম্প পরীক্ষা সম্পন্ন হয়েছে।  ২০০ মিটার দৌড়, পুশ-আপ, লং জাম্প, হাই জাম্প পরীক্ষায় ১১২৯ জন অংশগ্রহণ করে এবং পরবর্তী ধাপের জন্য ৯০৪ জন প্রার্থী উত্তীর্ণ হয়।  মঙ্গলবার  (২৮ ফেব্রুয়ারি) ২য় দিনের উত্তীর্ণ প্রার্থীদের  ১৬০০ মিটার দৌড়, ড্র্যাগিং ও রোপ ক্লাইমিং পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় নিয়োগ বোর্ডের সভাপতি মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)  হাসান মোহাম্মদ নাসের রিকাবদার,  অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ হেডকোয়ার্টার্স) এ এন এম মারুফ আব্দুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস)  সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার(সিলেট) আবু সুফিয়ান, সিনিয়র সহকারী পুলিশ সুপার(বাহুবল সার্কেল)  আবুল খয়ের উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *