শ্রীমঙ্গল প্রতিনিধি: উৎসব মূখর পরিবেশে শেষ হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের নির্বাচন। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সাপ্তাহিক জয়বার্তার সম্পাদক অ্যাডভোকেট এ এস এম আজাদুর রহমান ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন একুশে টেলিভিশনের মৌলভীবাজার জেলা প্রতিনিধি বিকুল চক্রবর্তী।
বৃহস্পতিবার দুপুর ১২ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রেসক্লাব মিলনায়তনে গোপন ব্যালেট পেপারের মাধ্যমে এ ভোট অনুষ্ঠিত হয়।ভোটে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা: সম্পদ সিংহ। নির্বাচনে ১৭ পদে মোট ৪০জন ভোটারের মধ্যে ৩৬ জন ভোটার ভোট প্রদান করেন।
এদিকে দিনব্যাপী এই নির্বাচনকে আনন্দ মূখর করতে ভোট কেন্দ্র পরিদর্শনে আসেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানু লাল রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন, উপজেলা নির্বাচন কর্মকর্তা তপন জ্যোতি অসীম, জেরিন চা বাগানে ব্যবস্থাপক সেলিম রেজা চৌধুরী, শ্রীমঙ্গল থানা ওসি তদন্ত আমিনুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কর্ণ চন্দ্র মল্লিক, শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, প্রশাসনিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।

