জুড়ীর ফুলতলায় সড়কের কাজ শেষ করতে এক মাসের হুঁশিয়ার

হারিস মোহাম্মদ: মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার ফুলতলা বাজারে সড়কের কাজ দ্রুত শেষ করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ৫ মার্চ) বিকেলে ফুলতলা বাজারে ভুক্তভোগী এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়। ফুলতলা বাজার বণিক সমিতির সভাপতি বিলাল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবেক ইউপি সদস্য জামাল উদ্দিন সেলিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিএনজি শ্রমিক সভাপতি সিজিল আহমেদ, ট্রাক বাস সমিতির সভাপতি পাখি মিয়া, ডা: কবির আহমেদ, বণিক সমিতির ক্রীড়া সম্পাদক বদরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আব্দুল আলিম সেবুল, সিএনজি স্টেশনের ম্যানেজার ওমর আলী, জাকির হোসেন প্রমুখ।
 বক্তারা বলেন  প্রায় দুই বছর যাবত জুড়ী ফুলতলা সড়কের সাগরনাল চৌমুহনা হতে বটুলি পর্যন্ত সড়কের কাজ বন্ধ রয়েছে।
জন গুরুত্বপূর্ণ এ রাস্তার কাজ দ্রুত শেষ করতে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী শাহাবুদ্দিন এমপি ঠিকাদারী প্রতিষ্ঠান কে নির্দেশ দেন। কিন্তু মন্ত্রীর নির্দেশনা উপেক্ষা করে চলেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। মন্ত্রী নির্দেশ অমান্য করায় ক্ষোভ প্রকাশ করেন ভুক্তভোগ এলাকাবাসী।
 মানববন্ধন থেকে বক্তারা ৩০ মার্চের মধ্যে সড়কের কাজ বাস্তবায়ন না হলে এ সড়কে সব ধরনের যানবাহন বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *