জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:
সেফটি ট্যাংকে পড়ে মৃত্যুবরন করা জুড়ীর দুই নির্মাণ শ্রমিকের পরিবারকে সেলাই মেশিন প্রদান করেছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।
বৃহস্পতিবার উপজেলার জায়ফরনগর ইউনিয়নের মনতৈল গ্রামের কামরুল ইসলাম ও পুর্ব জুড়ী ইউনিয়নের পশ্চিম বড় ধামাই (জুড়ীর পাড়) গ্রামের শাহিন উদ্দিনের বাড়ীতে গিয়ে এ সেলাই মেশিন প্রদান করেন। এ সময় তাদের পরিবারের সদস্যসহ উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ সভাপতি হুমায়ুন রশীদ রাজি, সাংগঠনিক সম্পাদক ফয়সল আহমদ,উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক সাহাব উদ্দিন সামছু, সাইদুর রহমান,
সাকির চৌধুরী, জুড়ী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এ আর সাজেদ প্রমুখ।
উল্লেখ্য, গত ১৭ এপ্রিল জুড়ীতে নির্মানাধীন ভবনের সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে কামরুল ও শাহিন নামের দুইজন শ্রমিক মৃত্যুবরণ করেন। এর মধ্যে পরিবারের একমাত্র উপার্জনক্ষম কামরুল ইসলামের পরিবারে তার মা বাবা সহ ৬ বোন রয়েছে। এর মধ্যে দুই বোন অবিবাহিত।


