জামায়াত আমীর মৌলভীবাজার আসছেন আজ

মৌলভীবাজার প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাঃ শফিকুর রহমান আজ ২৪ অক্টোবর শনিবার নিজ জেলা মৌলভীবাজারে সাংগঠনিক সফরে আসছেন। জাতীয় সংসদ নির্বাচনের পর জেলা শহরে আমীরে জামায়াতের এটাই প্রথম সফর। বিপুল উৎসাহ ও উদ্দীপনা নিয়ে মৌলভীবাজার জেলা জামায়াত সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে। জামায়াত আমীর সকাল ৮ টায় সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরন করবেন। তাঁর সফরসঙ্গী হিসেবে থাকবেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগরী আমীর মোঃ ফখরুল ইসলাম, সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান। সকাল সাড়ে ১০ টায় তিনি মৌলভীবাজার সার্কিট হাউজে স্থানীয় সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন। মৌলভীবাজার জেলার ৭টি উপজেলা, ৫ টি পৌরসভা, ৬৭টি ইউনিয়ন ও ৬০৩টি ওয়ার্ডের প্রতিনিধির পাশাপাশি, সকল রুকন ও স্থানীয় নির্বাচনের প্রার্থীগণ ওয়ার দায়িত্বশীল সম্মেলনে ডেলিগেট হিসেবে অংশগ্রহণ করবেন। জেলা শিল্পকলা একাডেমিতে সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত এওয়ার্ড দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন।

জামায়াতে আমীরেরর সাথে ১১ দলীয় জোট মৌলভীবাজার জেলা নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করবেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনতন্ত্রের আলোকে প্রতি দুই বছর পর পর জেলা আমীর নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০২৭ -২০২৮ সেশনের জন্য মৌলভীবাজার জেলা আমীর নির্বাচনের ভোট গ্রহণের লক্ষ্যে দুপুর ২ টা হতে জেলা শিল্পকলা একাডেমিতে রুকন সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনে ৬০০ রুকন অংশগ্রহণ করবেন। ঐতিহাসিক এ রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন আমীরে জামায়াত। নির্বাচন পরিচালনা করবেন সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান। আমীরে জামায়াতের সফরকে সামনে রেখে প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও পৌরসভায় ব্যাপক প্রস্তুতি চলছে। এ সফর সাংগঠনিক জনশক্তির মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সঞ্চার হবে। তৃণমূল সংগঠন ব্যাপক শক্তিশালী হবে আমাদের দৃঢ় বিশ্বাস। মৌলভীবাজার জেলা জামায়াত আমীরে জামায়াতের সফরের পূর্ণ সফলতা কামনা করি।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডাঃ শফিকুর রহমান এমপি আগামী নিজ জেলা মৌলভীবাজার আগমন উপলক্ষে জেলার প্রতিটি উপজেলা আমীর, নায়েবে আমীর ও সেক্রেটারিদের নিয়ে এক প্রস্তুতি সভা মঙ্গলবার, সকাল ১১টায় দেওয়ান মঞ্জিলে অনুষ্ঠিত হয়। জেলা আমীর ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলীর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মোঃ ইয়ামীর আলীর উপস্থাপনায় সভায় আরো উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, জেলা সহকারী মোঃ আলাউদ্দিন শাহ, মাওলানা হারুনুর রশিদ তালুকদার, আজিজ আহমদ কিবরিয়া,জেলা উলামা বিভাগীয় সভাপতি মাওলানা শেখ আব্দুল হক, জেলা কর্মপরিষদ সদস্য সৈয়দ তারেকুল হামিদ,মৌলভীবাজার পৌরসভা আমীর হাফেজ তাজুল ইসলাম, সেক্রেটারি আনোয়ার হোসেন চৌধুরী মুর্শেদ, রাজনগর উপজেলা আমীর আবু রাইয়ান শাহীন, সেক্রেটারি মিসবাউল হাসান, কুলাউড়া উপজেলা আমীর আব্দুল মুন্তাজিম, সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরী, কমলগঞ্জ উপজেলা আমীর মোহাম্মদ মাসুক মিয়া, নায়েবে আমীর সৈয়দ আমিরুল ইসলাম কয়ছর, কুলাউড়া পৌরসভা আমীর মোঃ  জাকির হোসেন, সেক্রেটারি সাইফুল ইসলাম খাঁন, জুড়ি উপজেলা আমীর আব্দুল হাই হেলাল, সেক্রেটারি মোঃ আজিম উদ্দিন, বড়লেখা উপজেলা আমীর (ভারপ্রাপ্ত) মাওলানা ইসলাম উদ্দীন, সেক্রেটারি মাওলানা আব্দুল বাছিত, শ্রীমঙ্গল উপজেলা সহকারী সেক্রেটারি তারেক মাহফুজ, শ্রমিক কল্যাণ জেলা সেক্রেটারি আব্দুল মুমিত ও সদর উপজেলা কর্মপরিষদ সদস্য আব্দুস সামাদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *