শেখ হাসিনা চরিত্রে অভিনয় করছেন না অপু বিশ্বাস

অপু বিশ্বাসও তখন বলেছিলেন, ‘সিনেমাটির গল্প শুনে একবাক্যে রাজি হয়ে যাই। ঐতিহাসিক এই সিনেমার অংশ হতে পেরে ভালো লাগছে। আশা করছি, কাজটি দারুণ হবে। শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি।’

এখন অপু বিশ্বাস দাবি করছেন, ‘চুক্তি হওয়ার এক মাসের মাথায়, অর্থাৎ ফেব্রুয়ারি মাসেই কাজটি না করার কথা ছবির প্রযোজক ও পরিচালককে জানিয়ে দিয়েছিলাম।

তিনি বলেন, ‘চুক্তির পর কিছুদিনের মাথায় দেখলাম, ছবির প্রযোজক, পরিচালকের কথা ও কাজের মিল নেই। তখনই ছবিটি থেকে সরে আসার সিদ্ধান্ত নিই। সত্যি কথা, কাজটি নিয়ে তাদের কমিটমেন্ট ঠিক ছিল না।

কাজ যা-ই হোক, কমিটমেন্ট থাকতে হবে। তা না হলে একটা ভালো কাজ তৈরি হবে না। ওই সময় তারা কাজের কথা বলে মিথ্যা বলেছিলেন, কাজটির পরিকল্পনা নিয়ে মিথ্যা আশ্বাস দিয়েছিলেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *