কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়ায় ব্রাহ্মনবাজার ইউনিয়নের শ্রীপুর কোনাগাঁও এলাকায় ১০ জুলাই বেলা ২টায় সিএনজি অটোরিস্কার ও গাছের সাথে ধাক্কা লেগে মোটর সাইকেল আরোহী ভাটেরা মাইজগাঁও গ্রামের সেলিম উদ্দিনের পুত্র মোসাইম আহমদ সাইম (১৮) নিহত হয়েছেন। নিহত সাইম ফেন্সুগঞ্জ বিজনেস ম্যানেজম্যান্ট কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীরা জানান, সাইম মোটরসাইকেল যোগে ব্রাহ্মবাজারের দিকে আসছিলো একই দিকে কোনাগাও এলাকায় একটি সিএনজি পশ্চিম দিকে ঘুরতে গেলে মোটর সাইকেল আরোহী সাইম নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সিএনজি ও গাছের সাথে ধাক্কা লেগে দূর্ঘটনাটি ঘটে। পরে স্থানীয়রা তাকে মোটরসাইকেল আরোহীকে মুসলিম এইড কমিউনিটি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
You are Here
- Home
- ব্রাহ্মনবাজারে সিএনজি ও গাছের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী নিহত
