ফুলতলায় আওয়ামী নৈরাজ্য ও অপপ্রচারের প্রতিবাদে বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ

মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা বাজারে দেশব্যাপী আওয়ামী নৈরাজ্য ও অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার ২৯ নভেম্বর সন্ধ্যা ৬টায় ফুলতলা ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জুড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল কাইয়ুম ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমতিয়াজ গফুর মারুফ।
ফুলতলা ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল উদ্দিন সেলিমের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক তজমুল আলীর সঞ্চালনায় পথসভায় বক্তব্য দেন ফুলতলা ইউনিয়ন বিএনপির সহসভাপতি মাসুক মিয়া ও আসুক মিয়া, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফয়াজ আহমদ, সহসভাপতি রমজান আলী, ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইউনুস আলী, ফুলতলা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহ আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইফতিয়ার মনি, যুবদল নেতা জালাল আহমদ ও বিএনপি নেতা মনসুর আলম বিপ্লবসহ স্থানীয় নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিল ও পথসভায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিএনপি নেতা তাজ উদ্দিনের মৃত্যুতে জায়ফরনগরে আলোচনা ও দোয়া মাহফিল
November 29, 2026
পশ্চিম ভবানীপুরে আফিয়া বেগমের মতবিনিময় সভা, উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার
November 28, 2026
দৃষ্টিপ্রতিবন্ধি জিপিএ-৫ প্রাপ্ত মৌমিকে জুড়ীতে সংবর্ধনা
November 25, 2026