মৌলভীবাজারে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারে মাকসুদ আহমদ শামীম (৫০) নামের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। জেলা শহরের লাইফ লাইন হাসপাতালের পাশে রাজ্জাক ভবনের ২য় তলা থেকে ২২ অক্টোবর মঙ্গলবার দুপুরে মৃতদেহটি উদ্ধার করা হয়।
মাকসুদ আহমদ মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর এলাকার মৃত গোলাম মোস্তফার ছেলে। মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান জানান, রাজ্জাক ভবনের ২য় তলায় ভাড়া থাকতেন মাকসুদ আলম। আজ দুপুরে বাসার গ্রিলের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার দেহ দেখতে পেয়ে বাসার মালিক দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে মৌলভীবাজার মডেল থানায় নিয়ে যায়।
ময়না তদন্তের জন্য মৃতদেহ মৌলভীবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে বলে ওসি জানান।
কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন
November 21, 2026
কুলাউড়ায় অটো-সিএনজি শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা
November 21, 2026
মৌলভীবাজার জেলা পরিষদের উদ্যোগে ৩২০ অসহায়ের মাঝে চেক বিতরণ
November 20, 2026
সাংবাদিক রাহেল এর ছোট ভাইয়ের মৃত্যু
November 20, 2026