কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

মৌলভীবাজারের কুলাউড়ায় ডেঙ্গু মশার বিস্তার রোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।
২১ নভেম্বর শনিবার দুপুর ১২টায় কুলাউড়া উপজেলা ও পৌর প্রশাসনের আয়োজনে এবং কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে হাসপাতাল প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সানজিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সপ্তাহের প্রতি শনিবার স্ব-স্ব প্রতিষ্ঠান পরিচ্ছন্ন রাখতে হবে। প্রশাসনের পাশাপাশি সামাজিক সংগঠন, রাজনৈতিক দলসহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। উপজেলা ও পৌর শহরসহ বিভিন্ন হাটবাজারের পরিবেশ সুন্দর রাখতে ব্যবসায়ীদের নিজ উদ্যোগে নির্ধারিত স্থানে ময়লা-আবর্জনা ফেলতে হবে। একই সঙ্গে সবাইকে নিজ নিজ বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহবান জানান তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রুবেল মাহমুদ, এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উৎপল দাশ, উপজেলা কৃষি কর্মকর্তা জসিম উদ্দিন, মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব এস এম জামান মতিন ও রাজনৈতিক সচিব-২ রেদওয়ান খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার শফিকুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী, উপ-সহকারী প্রকৌশলী অজয় কিশোর দাস, ডা. আবু বকর মো: নাসের রাশু, নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন, সহকারী সিনিয়র শিক্ষক সেলিম আহমেদ, রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনু মিয়া, ব্রাহ্মণবাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সালাম এবং টিলাগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল বাসিত। পৌর হিসাবরক্ষণ কর্মকর্তা হিরন্দ চন্দ্র পাল, পৌরসভার কর্মকর্তা মো: তাজুল ইসলামসহ উপজেলা প্রশাসন, পৌর প্রশাসন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নবীনচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক,উপজেলা ও পৌর কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। কর্মসূচির মূল লক্ষ্য হলো ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংস, আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা।
কুলাউড়ায় অটো-সিএনজি শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা
November 21, 2026
সাংবাদিক রাহেল এর ছোট ভাইয়ের মৃত্যু
November 20, 2026
কুলাউড়ায় বার্ষিক পাবলিক টাউন হল সভা
November 19, 2026
সাবেক এমপি এম এম শাহীনের বিরুদ্ধে হত্যাসহ দুটি মামলা
November 18, 2026