মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক ময়ুন ৩২ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজার জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ভেঙে আংশিক আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহবায়ক করা হয়েছে সাবেক মেয়র অ্যাডভোকেট ফয়জুল করিম ময়ূনকে। সোমবার বিকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত প্যাডে ৩২ সদস্য বিশিষ্ট মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটি অনুমোদিত করেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সাবেক সংসদ সদস্য ও সাবেক সভাপতি এম নাসের রহমান, মোয়াজ্জেম হোসনে মাতুক, মিজানুর রহমান, আব্দুর রহিম রিপন, মোশারফ হোসেন বাদশা, অ্যাডভোকেট আবেদ রাজা, হাজী মুজিবুর রহমান, আব্দুল ওয়ালী সিদ্দিকি, নাছির উদ্দিন মিঠু, আশিক মোশারফ, আব্দুল মুকিত, মো: ফখরুল ইসলাম, মুহিতুর রহমান হেলাল, আব্দুল হাফিজ, মাহমুদুর রহমান, হেলু মিয়া, মনোয়ার আহমদ রহমান, বকসি মিছবাহুর রহমান, মতিন বকস, মাহবুব ইজদানি ইমরান, বকশি জুবায়ের আহমদ, আবুল কালাম বেলাল, জিতু মিয়া, স্বাগত কিশোর দাস চৌধুরী, গাজী মারুফ আহমদ, আব্দুল হক, দুরুদ আহমদ, আশরাফুজ্জামান খান, সেলিম মোহাম্মদ সালাউদ্দিন, আনিছুজ্জামান বায়েছ ও মহসিন মিয়া মধু।
শেখ হাসিনা সরকার পতনের পর মৌলভীবাজার জেলা বিএনপি এখন তিন ভাগে বিভক্ত। বিগত কয়েক বছর ধরে চলছে জেলা বিএনপিতে গ্রুপিং রাজনীতি। আধিপত্য ধরে রাখতে নিজেদের মতো ইউনিট কমিটি দেওয়া হচ্ছে। ২০১৯ সালের ১৭ এপ্রিল মৌলভীবাজার জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রের অনুমোদন পায়। সভাপতি হন প্রয়াত অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের বড় ছেলে এম নাসের রহমান। সাধারণ সম্পাদকের পদে আসেন সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান। শুরুতে দুজনের নেতৃত্বে সব কার্যক্রম পরিচালিত হচ্ছিল।
কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন
November 21, 2026
কুলাউড়ায় অটো-সিএনজি শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা
November 21, 2026
মৌলভীবাজার জেলা পরিষদের উদ্যোগে ৩২০ অসহায়ের মাঝে চেক বিতরণ
November 20, 2026
সাংবাদিক রাহেল এর ছোট ভাইয়ের মৃত্যু
November 20, 2026