স্বদেশ মেইল
বিজ্ঞাপন

বমি বমি ভাব নববধূর, সন্দেহের বশে বিয়ের রাতেই গর্ভাবস্থা পরীক্ষার চেষ্টা, মেজাজ হারিয়ে কী করলেন পাত্রী?

M Mosabbir Ali
M Mosabbir Ali প্রতিবেদক
প্রকাশ: July 18, 2025 • পাঠ সময়: ২ মিনিট • পঠিত: ৭ বার

 

ডেস্ক রিপোর্ট : দেখাশোনা করে কয়েক ঘণ্টা হল বিয়ে হয়েছে। নববধূ শ্বশুরবাড়িতে পা দিতে না দিতেই তাঁকে গর্ভাবস্থা পরীক্ষা করার নির্দেশ দিলেন স্বামী! আর সেই ঘটনার জেরে অশান্তি বাধল পাত্র এবং পাত্রীর পরিবারের মধ্যে। সেই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে পড়েছে হইচই।
স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, বিয়ের পর শ্বশুরবাড়িতে পৌঁছানোর পর নববধূ জানান, ক্লান্তির কারণে তাঁর মাথা ঘুরছে। বমি বমি ভাবও রয়েছে। সে কথা শোনামাত্রই ঘাবড়ে যান তাঁর স্বামী। কয়েক জন বন্ধুর সঙ্গে সে কথা ভাগ করে নিলে বন্ধুরা যুবকের সঙ্গে মজা করেন। নতুন বরকে তাঁর বন্ধুরা জানান, হয়তো নববধূ অন্তঃসত্ত্বা এবং সে কারণেই তাঁর মাথা ঘুরছে। তবে বন্ধুদের মজা মোটেও মজা হিসাবে নেননি স্বামী। সন্দেহপ্রবণ হয়ে পড়েন তিনি। উত্তেজিত হয়ে রাতের বেলাতেই কাছের ওষুধ দোকান থেকে গর্ভাবস্থা পরীক্ষা করার সরঞ্জাম কিনে আনেন তিনি। তা নতুন বৌয়ের হাতে তুলে দিয়ে গর্ভাবস্থা পরীক্ষা করতে বলেন। আর তা শুনেই চটে যান নববধূ। মেজাজ হারিয়ে পরিবারকে বিষয়টি জানান তিনি। তাঁর পরিবার শীঘ্রই সেখানে পৌঁছোয় এবং উভয় পরিবারের মধ্যে ঝামেলা শুরু হয়। বেশ কিছু ক্ষণ ধরে বাগ্‌বিতণ্ডা চলে উভয় পক্ষের মধ্যে।

পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই গ্রামবাসীরা হস্তক্ষেপ করেন এবং মীমাংসার জন্য স্থানীয় সালিশ বৈঠক ডাকা হয়। অবশেষে, প্রকাশ্যে ভুল স্বীকার করেন যুবক। সদ্য বিয়ে করা স্ত্রী এবং তাঁর পরিবারের কাছে ক্ষমাও চেয়ে নেন তিনি। আশ্বাস দেন, কখনও আর এ ধরনের আচরণ তিনি করবেন না। শনিবার উত্তরপ্রদেশের রামপুরে ঘটনাটি ঘটেছে।

M Mosabbir Ali

M Mosabbir Ali

সাংবাদিক

এ বিভাগের আরও সংবাদ... আরও দেখুন →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *