মোহাম্মদি আইডিয়াল একাডেমি ছৈদলবাজারে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধিমৌলভীবাজার:

কুলাউড়া উপজেলার ছৈদলবাজারে অবস্থিত মোহাম্মদি আইডিয়াল একাডেমি-তে সহকারী শিক্ষক নিয়োগের লক্ষ্যে লিখিত ও মৌখিক (ভাইভা) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২৬ সেপ্টেম্বর (শুক্রবার) সকাল থেকে একাডেমি’তে নিয়োগ পরীক্ষার কার্যক্রম শুরু হয়। লিখিত পরীক্ষার পরপরই প্রার্থীদের ভাইভা পরীক্ষা নেওয়া হয়। নিয়োগ প্রক্রিয়ায় অর্ধ শতাধিকের উপরে প্রার্থী অংশগ্রহণ করেন। নিরপেক্ষ ও স্বচ্ছভাবে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তত্ত্বাবধানে কার্যক্রম সম্পন্ন হয়। এসময় একাডেমি পরিদর্শক করেন- মাওলানা নুরুল আমিন আনোয়ারী,  নোবেল একাডেমি’র প্রিন্সিপাল আব্দুর রহমান বকুল, কানাইটিকর গ্রাম পঞ্চায়েতের সভাপতি এমাদ উদ্দিন বেলাল, অবসরপ্রাপ্ত শিক্ষক মছদ্দর আলী মাস্টার, মোহাম্মদী আইডিয়াল একাডেমির সহ-সভাপতি আব্দুস ছালাম, কেটিএফ এর সাধারণ সম্পাদক বাবুল আহমেদ, নোবেল একাডেমির শিক্ষক সৈয়দ হাবিবুন নূর, মোহাম্মদি আইডিয়াল একাডেমি’র প্রধান শিক্ষক তুহিন আহমদ, কানাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিলু কান্ত দত্ত , ছৈদলবাজারের বিশিষ্ট ব্যবসায়ি মো. রফিক মিয়া, আত্তর আলী, বিএনপি নেতা আনসার আলী, আছমত উল্লাহ বরই, আব্দুল মুকিত, আপ্তাব আলী  প্রমুখ।

পরিক্ষকের দায়িত্বে ছিলেন, সিলেট পলিটেকনিকের ইনস্ট্রাক্টর রুহুল আমিন, সরকারি প্রাথমিক বিদ্যালয়েের সহকারী শিক্ষক  ইসমাইল উদ্দিন শেফুল, কানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপারেটর মুন্তাকিম হাসান জহির, আবুল খায়ের তালুকদার।

মোহাম্মদি আইডিয়াল একাডেমির সভাপতি ও সিলেট পলিটেকনিকের ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর শেখ মহসিন বলেন, আমরা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।

বর্তমান প্রতিযোগিতামূলক শিক্ষাব্যবস্থায় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সফলতা অনেকাংশেই নির্ভর করে দক্ষ ও যোগ্য শিক্ষকের ওপর, তাই আমরা এমন কাউকে নিয়োগ দিতে চাই, যিনি শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা, জ্ঞান ও মনুষ্যত্ববোধ গড়ে তুলতে সক্ষম হবেন।  লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে মেধাবী প্রার্থীদের যাচাই করা হয়েছে। পরীক্ষা শেষে ফলাফল নির্ধারিত সময়ের মধ্যে প্রকাশ করা হবে বলেও জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *