কমলগঞ্জে গভীর রাতে ১৩টি গাছ চুরি

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার

কমলগঞ্জ সদর ইউনিয়নের ব্যস্ততম পাবলিক সড়ক থেকে গভীর রাতে ১৩টি গাছ কেটে নিয়ে গেছে একটি চোরচক্র। ঘটনাটি এলাকায় চরম উদ্বেগ সৃষ্টি করেছে।

স্থানীয়দের অভিযোগ, আগেও একইভাবে গাছ চুরির ঘটনা ঘটলেও বন বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। এতে গাছ চোরচক্র আরও বেপরোয়া হয়ে উঠছে বলে মনে করছেন পরিবেশ সচেতনরা। দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *