র‌্যাব-৯ এর অভিযানে কমলগঞ্জ থেকে ৫টি এয়ারগান উদ্ধার

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার

কমলগঞ্জে র‌্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজার এর একটি আভিযানিক দল অস্ত্র উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনা করাকালীন সময়ে ১৪ জানুয়ারি বুধবার রাত সাড়ে ৮ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মাধবপুর ক্লাব বাংলা রোডের উত্তর পার্শ্বের পাত্রখোলা শ্মশান এলাকায় ব্যাপক তল্লাশী করে ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ৫টি এয়ারগান উদ্ধার করতে সক্ষম হয়। উক্ত এয়ারগানের সাথে সংশ্লিষ্ট কাউকে খুঁজে পাওয়া যায়নি, এ ব্যাপারে র‌্যাব-৯ এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। উদ্ধারকৃত এয়ারগানগুলো নাশকতার কাজে ব্যবহার করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত এয়ারগানগুলো জিডি মূলে কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, এর আগে র‌্যাব-৯ এর অভিযানে গত ৪ জানুয়ারি রোববার রাত ১.৪৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের কামুদপুর এলাকার একটি মেহগনি গাছ বাগানের ভিতর বাঁশ ঝাড়ের মধ্যে ব্যাপক তল্লাশী করে প্লাস্টিকের বস্তা দ্বারা মোড়ানো পরিত্যক্ত অবস্থায় ৪টি এয়ারগান ও বেগুনি রংয়ের প্লাস্টিকের কৌটার মধ্যে ২৫টি এয়ারগানের গুলি উদ্ধার করা হয়।

এছাড়াও  র‌্যাব-৯ এর অভিযানে গত ১৯ ডিসেম্বর মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ উপজেলার পূর্ব জালালপুর এলাকায় রাস্তার পাশে আকাশমনি গাছ বাগানের ভিতরে পরিত্যক্ত অবস্থায় ২টি এয়ারগান এবং ১১০টি এয়ারগানের গুলি উদ্ধার করে।

এবং র‌্যাব-৯, সিপিসি-২, গত ২০ ডিসেম্বর বিশেষ অভিযান পরিচালনা করাকালে উপজেলার আদমপুর ইউনিয়নের পূর্ব জালালপুর এলাকায় একটি পরিত্যক্ত ভিটার পাশে ঝোপের মধ্যে পাটের বস্তা দ্বারা মোড়ানো অবস্থায় ৯টি এয়ারগান উদ্ধার করেছে। এদিকে গত ৪ জানুয়ারি রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নের লচনা এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১১টি এয়ারগান উদ্ধার করে র‌্যাব-৯।

শ্রীমঙ্গলে পরিত্যক্ত ১১টি এয়ারগান উদ্ধার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *