বিশিষ্ট লেখক আহমেদ আব্দুস সোবহানের স্মরণসভা, দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক : বেতাগী প্রগতি ফোরাম, ঢাকার আয়োজনে শুক্রবার (১৬ জানুয়ারি,২০২৬) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরি মিলনায়তনে বিশিষ্ট লেখক, বিসিএস ৮২ ব্যাচের অবসরপ্রাপ্ত কর্মকর্তা আহমেদ আব্দুস সোবহানের আকস্মিক মৃত্যুতে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বেতাগী প্রগতি ফোরামের সভাপতি গোলাম কুদ্দুস মল্লিকের সভাপতিত্বে এবং সাবেক অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকারের সঞ্চালনায় এ স্মরণসভায় মরহুমের পরিবারের পক্ষে কনিষ্ঠ কন্যা সৌমিতা নওরিন ঊর্মি ও জামাতা সাব্বিরসহ বিসিএস ৮২ ব্যাচের বেশ কয়েকজন সাবেক সচিব ও অতিরিক্ত সচিব উপস্থিত ছিলেন। স্মরণসভার শুরুতেই মরহুম আহমেদ আব্দুস সোবহানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। অত:পর মরহুম আহমেদ আব্দুস সোবহানের মৃত্যুতে বেতাগী প্রগতি ফোরাম কর্তৃক লিখিত শোকবার্তা পাঠ ও মরহুমের পরিবারের সদস্যের কাছে হস্তান্তর করেন প্রগতি ফোরামের অন্যতম উপদেষ্টা জনাব ওয়াজেদ কামাল। স্মরণসভায় মরহুম আহমেদ আব্দুস সোবহানের জীবন ও কর্মের উপর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সরকারের সাবেক সচিব ড: মোহাম্মদ আলী খান, সাবেক সচিব কে এইচ মাসুদ সিদ্দিকী, সাবেক সচিব জনাব হুমায়ুন খালিদ, সাবেক অতিরিক্ত সচিব জনাব বদিউল আলম, সাবেক অতিরিক্ত সচিব মো: আলাউদ্দিন, সাবেক অতিরিক্ত সচিব জনাব মোখলেসুর রহমান, স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব নাজমুল হুদা শামীম, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক (যুগ্মসচিব) রাসেল সাবরিন, হলি ফ্যামিলি মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল ডা: মজিবর রহমান, প্রগতি ফোরামের অন্যতম উপদেষ্টা আব্দুস শুকুর ও মরহুমের জামাতা সাব্বির। স্মরণসভা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন ডা: রুহুল আমিন।
কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন
November 21, 2026
কুলাউড়ায় অটো-সিএনজি শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা
November 21, 2026
মৌলভীবাজার জেলা পরিষদের উদ্যোগে ৩২০ অসহায়ের মাঝে চেক বিতরণ
November 20, 2026
সাংবাদিক রাহেল এর ছোট ভাইয়ের মৃত্যু
November 20, 2026