দেশের ইতিহাসে প্রথমবারের মতো সংসদ সদস্য পেল ইসলামী আন্দোলন

বরগুনা (জেলা) প্রতিনিধি : জাতীয় সংসদ নির্বাচনের ইতিহাসে প্রথমবারের মতো এক আসনে বিজয়ী হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী। বরগুনা-১ আসনে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন দলটির মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মো. অলি উল্লাহ। ধানের শীষের নজরুল ইসলাম মোল্লাকে ৪ হাজার ১৭৫ ভোটে হারিয়েছেন তিনি।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, অলি উল্লাহ পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৫১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা। তিনি মোট ১ লাখ ৩৪ হাজার ৩৩৬ ভোট পেয়েছেন। এতে ৪ হাজার ১৭৫ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ইসলামী আন্দোলনের অলি উল্লাহ।
উল্লেখ্য, বরগুনা সদর, আমতলী ও তালতলী নিয়ে গঠিত বরগুনা-১ আসনে মোট ভোটার ৫ লাখ ১৯ হজার ৪৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৯ হাজার ৯৭ জন এবং নারী ভোটার আছেন ২ লাখ ৬০ হাজার ৩৫১ জন। এ আসনে ৩৭ হাজার ৯৬০ জন নতুন ভোটার হয়েছেন। এছাড়াও আসনটিতে ৬ হাজার ২৯৮ জন পোস্টাল ভোটার রয়েছেন।
কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন
November 21, 2026
কুলাউড়ায় অটো-সিএনজি শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা
November 21, 2026
মৌলভীবাজার জেলা পরিষদের উদ্যোগে ৩২০ অসহায়ের মাঝে চেক বিতরণ
November 20, 2026
সাংবাদিক রাহেল এর ছোট ভাইয়ের মৃত্যু
November 20, 2026