জাতীয় সংসদের চিফ হুইপ নিযুক্ত হলেন নূরুল ইসলাম মনি

বরগুনা ( জেলা প্রতিনিধি) : ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ নিযুক্ত হয়েছেন বিএনপি দলীয় সংসদ সদস্য (বরগুনা-২) মো. নূরুল ইসলাম। আজ সোমবার জাতীয় সংসদ সচিবালয় এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
পৃথক আরেকটি প্রজ্ঞাপনে ছয়জন হুইপ নিযুক্ত করার কথা জানানো হয়েছে। রাষ্ট্রপতি জাতীয় সংসদের চিফ হুইপ ও হুইপদের নিযুক্ত করেন।
যে ছয়জন হুইপ নিযুক্ত হয়েছেন তাঁরা হলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ, খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু, নাটোর-২ আসনের সংসদ সদস্য এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া এবং লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান।
কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন
November 21, 2026
কুলাউড়ায় অটো-সিএনজি শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা
November 21, 2026
মৌলভীবাজার জেলা পরিষদের উদ্যোগে ৩২০ অসহায়ের মাঝে চেক বিতরণ
November 20, 2026
সাংবাদিক রাহেল এর ছোট ভাইয়ের মৃত্যু
November 20, 2026