বেতাগীতে জামায়াত ইসলামের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বেতাগী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার বেতাগীতে জামায়াত ইসলামের আয়োজনে ইফতার মাহফিল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামের বরগুনা জেলা শাখার আমির মাওলানা মহিবুল্লাহ হারুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম আফজালুর রহমান, উপজেলা জামায়াতের সাধারন সম্পাদক প্রভাষক শাহাদাৎ হোসেন( মুন্না), পৌর শাখার সভাপতি বারেক বিশ্বাস, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সহ-সভাপতি হাফেজ মাহাবুবুর রহমান। ইফতার মাহফিলের সভাপতিত্ব করেন বেতাগী উপজেলা জামায়াতের আমীর মাওলানা সোহরাব হোসেন। অনুষ্ঠানে বক্তারা রোজার ফজিলত, ইসলাম সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং শেষে মুসলিম উম্মাহর দোয়া ও মোনাজাত করা হয়।
কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন
November 21, 2026
কুলাউড়ায় অটো-সিএনজি শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা
November 21, 2026
মৌলভীবাজার জেলা পরিষদের উদ্যোগে ৩২০ অসহায়ের মাঝে চেক বিতরণ
November 20, 2026
সাংবাদিক রাহেল এর ছোট ভাইয়ের মৃত্যু
November 20, 2026