হাবিবুর রহমান ফজলু, সংযুক্ত আরব আমিরাত থেকে: সংযুক্ত আরব আমিরাতের ইসলামিক অ্যাফেয়ার্স, ওয়াকফ ও যাকাত বিষয়ক জেনারেল অথরিটি জানিয়েছে, এ সপ্তাহের জুমার খুতবার মূল বিষয় হবে দেশদ্রোহের ভয়াবহতা। খুতবার শিরোনাম নির্ধারণ করা হয়েছে “যে আমাদের মাতৃভূমির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, সে আমাদের কেউ নয়।” সম্প্রতি ইরানের সঙ্গে সংশ্লিষ্ট একটি সন্ত্রাসী চক্র উন্মোচন এবং আমিরাতবিরোধী ষড়যন্ত্রে জড়িত কয়েকজনকে গ্রেপ্তারের প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আওকাফ কর্তৃপক্ষ জানিয়েছে, খুতবায় তুলে ধরা হবে যারা নিজের দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, তারা সাধারণত চরমপন্থী আনুগত্যে প্রভাবিত থাকে। বাইরে থেকে তারা ধার্মিক বা সৎ হিসেবে নিজেদের উপস্থাপন করলেও, ভেতরে লুকিয়ে রাখে প্র*তারণা ও ষড়যন্ত্রের মানসিকতা, যা জাতীয় নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতার জন্য হুমকি।

