কমিউনিটির ঐক্যে, ভ্রাতৃত্ব শক্তিশালী করতে চায় তুহিন-তানভীর-এজাজ পরিষদ কানাডাস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশন অব টরন্টো’র নির্বাচন

বিশেষ প্রতিনিধি : কানাডার টরেন্টোতে বসবাসরত সিলেটি কমিউনিটির অন্যতম বৃহৎ সংগঠন জালালাবাদ এ্যাসোয়িশেন অব টরেন্টোর নির্বাচনকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। তিন বছর ব্যাপী নির্বাহী কমিটির নির্বাচন আগামী ১৭ মে অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনের লক্ষে ইতোমধ্যে পাঁচ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করে তফসিল ঘোষণা করা হলে প্রতিদ্বন্ধি দুই প্যানলের সকল প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়ে প্রচার-প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। তন্মধ্যে আলোচনায় রয়েছে তুহিন-তানভীর-এজাজ পরিষদ। এই পরিষদে মোট ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। এদিকে তুহিন-তানভীর-এজাজ পরিষদের পরিচিতি সভা সম্পন্ন হয়েছে। ওই সভায় পরিষদের সকল সদস্যরা সততা, স্বচ্ছতা, সমতা, জবাবদিহিতা, জালালাবাদবাসী হাতে হাত, ঐক্যে হবে বাজিমাত বলে স্লোগান দিয়ে নিজেদের পরিষদকে জয়ী করতে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন। তুহিন-তানভীর-এজাজ পরিষদে শীর্ষ পদের মধ্যে সভাপতি পদে ইন্তেখাব চৌধুরী তুহিন, নির্বাহী সহ-সভাপতি তানভীর চৌধুরী তারেক, সাধারণ সম্পাদক এজাজ আহমদ চৌধুরী প্রতিদ্বন্ধিতা করছেন। অন্য প্রার্থীরা হচ্ছেন, সহ-সভাপতি শুভ বণিক, এ এম মাছি চৌধুরী, আমান উল্লাহ, মোস্তাক চৌধুরী, যুগ্ম সম্পাদক কানন আহমদ, অলিউর রহমান লিমন, কোষাধ্যক্ষ এম ইফতেখার আহমদ কুহেল, সহ কোষাধ্যক্ষ মাহবুব আহমদ সজিব, সাংগঠনিক সম্পাদক ফাহিমুর রহমান চৌধুরী ফাহিম, সহ সাংগঠনিক সম্পাদক খালেদ আহমদ, দপ্তর সম্পাদক মাহদী হাসান সুমন, সমাজকল্যাণ সম্পাদক অয়ন দেব রায়, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাবু শাহ, সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, ক্রীড়া সম্পাদক জাকারিয়া চৌধুরী শিপলু, সহ ক্রীড়া সম্পাদক আব্দুস সবুর, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুমিত রায়, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক আলাল আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা তাহমিদা, যুব শিক্ষা বিষয়ক সম্পাদক আনিছুর রহমান রনি, নির্বাহী সদস্য পদে কাশেম আহমেদ জয়, আহমেদ রিপন, আব্দুল মতিন মিনুস।

নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্ধিতাকারী এজাজ আহমেদ চৌধুরী হলেন মৌলভীবাজারের কুলাউড়ার প্রবীণ শিক্ষাবিদ আব্দুল বাছিত চৌধুরীর সন্তান। তাঁর পিতা ছিলেন ঐতিহ্যবাহী নবীন চন্দ্র সরকারি উচ্চ মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও কুলাউড়ার শাহজালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ। এজাজ আহমদ চৌধুরী জালালাবাদ এসোসিয়েশন অফ টরেন্টোর বিগত কমিটিতে সিনিয়র যুগ্ম সম্পাদক, ক্রীড়া সম্পাদক হিসেবে নিষ্ঠার সাথে কাজ করেছেন। এছাড়া অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশি কানাডিয়ান ইমিগ্রেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। পেশায় তিনি একজন রেগুলেটেড কানাডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্ট এবং কমিশনার অফ ওয়াথ। তিনি বাংলাদেশে থাকাকালীন সময়ে উৎপাদন ও প্রযুক্তি বিষয়ে বিএসসি অনার্স সম্পন্ন করেন। কানাডা থেকে বিপণন ও ব্যবস্থাপনা বিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ও কানাডিয়ান অভিবাসন আইন বিষয়ে স্নাতকোত্তর ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন।
এজাজ আহমদ চৌধুরী এক প্রতিক্রিয়ায় বলেন, কানাডার টরেন্টোতে বসবাসরত সকলের সমর্থন নিয়ে প্রাণের সংগঠন জালালাবাদ এসোসিয়শেনের নির্বাচনে তুহিন-তানভীর-এজাজ পরিষদে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছি। এই সংগঠন আমাদের গর্ব, আমাদের ঐক্যের নিশান। আর প্রবাসে আমাদের শেকড় ধরে রাখার জন্য একটি প্ল্যাটফর্ম। আমাদের পরিষদ নির্বাচিত হলে আমরা কমিউনিটির ঐক্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সম্মান আরও শক্তিশালী করবো। তরুণ প্রজন্মের জন্য শিক্ষা, সংস্কৃতি আর নেতৃত্ব উন্নয়নমূলক কার্যক্রম বৃদ্ধি করা হবে। আপনাদের পরামর্শ ও মতামত নিয়ে নতুন নতুন সামাজিক ও চ্যারিটেবল উদ্যোগ গ্রহণ করা হবে যাতে মানুষ উপকৃত হয়। সংগঠনের কার্যক্রম আরও স্বচ্ছ আর জবাবদিহিমূলক করা হবে। আপনাদের একতা, সমর্থন আর দোয়াই আমাদের শক্তি। ইনশাআল্লাহ, আমরা সবাই মিলে জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টোকে আরও অনেক দূর এগিয়ে যাবো।
এজাজ আহমদ চৌধুরী তাঁর পরিষদের সকল প্রার্থীরা কানাডার টরেন্টোতে বসবাসরত সকল বাঙ্গালী কমিউনিটির নেতৃবৃন্দ ও এসোসিয়েশনের সকল ভোটারদের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

এই নির্বাচনকে ঘিরে কানাডায় বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে চলছে নানা আলোচনা। সময় যত ঘনিয়ে আসছে ততই ভোটের উত্তেজনা বাড়ছে। টরেন্টোতে বাঙ্গালী কমিউনিটির উন্নয়ন ও বৃহত্তর জালালাবাদ এসোসিয়েশনের সার্বিক উন্নয়নে তুহিন-তানভীর-এজাজ পরিষদের সকল প্রার্থীরা এসোসিয়েশনের সকল ভোটারদের কাছে গিয়ে ভোট প্রার্থনা করছেন। প্রধান নির্বাচন কমিশনার হলেন আজফর আহমদ সৈয়দ। নির্বাচন কমিশনার হলেন, লায়েক চৌধুরী, জামশেদ মিশকাত চৌধুরী, এমাদ হোসেইন, শ্রী শঙ্কু পুরকায়স্থ। #

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *