হাসপাতালের টয়লেটে রোগীর মৃত্যু

বেতাগী (উপজেলাপ্রতিনিধি :  বরগুনার বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক রোগীর টয়লেটে মৃত্যু হয়েছে।  ১২ মে মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগী মো. তৈয়ব আলী (৬০)  ওয়ার্ডের টয়লেটে যান। সেখানেই তার মৃত্যু হয়। পরে অন্য রোগীরা কর্তব্যরত নার্সদের খবর দিলে, টয়লেট থেকে ‘দুর্গন্ধ’ বের হওয়ার অজুহাতে তারা সেখানে যেতে অপারগতা প্রকাশ করেন বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে অন্যন্যা রোগীর স্বজনরা তাকে উদ্ধার করে বেডে নিয়ে আসেন। তখন কর্তব্যরত চিকিৎসক শাহরিয়ার হোসেন রুমস হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে (হার্ট অ্যাটাক) রোগীর মৃত্যু হয়েছে বলে ঘোষনা দেন। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা রয়েছে বলে অভিযোগ রয়েছে।  ঘটনার কর্তব্যরত চিকিৎসক শাহরিয়ার হোসেন রুমন বলেন, রোগীর হার্ট অ্যাটাক করে মৃত্যু হয়েছে। দায়িত্বরত নার্স রাজশ্রী বলেন, আমি খবর পেয়ে সাথে সাথেই ওখানে যাই এবং তাকে উদ্ধার করার জন্য লোকজনকে নিয়ে আসি। ঘটনার পর থেকেই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সায়্যাদ মোঃ আমরুল্লাহর মুঠো ফোন বন্ধ পাওয়া গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *