হাকালুকি হাওর তীরে খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি শওকতুল ইসলাম

মাহফুজ শাকিল: প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে মৌলভীবাজারের কুলাউড়ায় দুই কোটি ছয় লাখ টাকা ব্যয়ে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ১৪মে বৃহস্পতিবার দুপুরে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির প্রথম পর্যায়ে আন ফানাই নদীর চকিরমোড়া এলাকা থেকে উত্তরমুখী আন ফানাই পর্যন্ত খাল খনন কাজের উদ্বোধন করেন আলহাজ্ব শওকতুল ইসলাম শকু এমপি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে কৃষি উৎপাদন বাড়ানোর কোন বিকল্প নেই। “আর সেই লক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি প্রথমে শুরু করেছিলেন। ক্ষমতার পালাবদলে সেই মহৎ উদ্যোগ থেমে যায়। খাল-নদী ভরাট ও দখল হয়েছে, পানির প্রবাহ বন্ধ হয়েছে। ফলে কৃষি ও পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। অথচ খাল খনন করা হলে সারা বছর পানি সংরক্ষণ সম্ভব, অনাবাদি জমি চাষের আওতায় আসবে, কৃষক ফিরে পাবে তার কাঙ্খিত স্বপ্ন।

তিনি আরো বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর পিতার মতো খাল খনন কর্মসূচিকে গুরুত্ব দিয়ে  নির্বাচনি ইশতেহারে খাল খননকে অগ্রাধিকার দিয়েছেন। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, এটি গ্রামীণ অর্থনীতিকে পুনর্জাগরণের আন্দোলন। খাল বাঁচলে কৃষি বাঁচবে, কৃষি বাঁচলে দেশ এগিয়ে যাবে।

স্থানীয় নবীগঞ্জ বাজারে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ভূকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মনিরের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা কামাল আহমদের পরিচালনায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মো: আনিসুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো: জসিম উদ্দিন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) প্রীতম শিকদার জয়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজু চন্দ্র পাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল জামাল, বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরামের সভাপতি ড. সাইফুল ইসলাম চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম রাজু প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন বরমচাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম খান সুইট, ভাটেরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইদুল ইসলাম পাখি, ভূকশিমইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক শাহেদ আহমদ, সহ-সভাপতি মানিক মিয়া, সাংগঠনিক সম্পাদক হোসেন খান, যুবদল নেতা নুর উদ্দিনসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Oplus_16908288

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজু চন্দ্র পাল বলেন, উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের বাস্তবায়নে ভুকশিমইল, বরমচাল ও ভাটেরা ইউনিয়নের প্রায় আট কিলোমিটার দীর্ঘ খাল খনন প্রকল্পে ৩ দশমিক ৯ কিলোমিটার খননের জন্য দুই কোটি ছয় লাখ তিন হাজার ৮০ টাকা বরাদ্দ পাওয়া গেছে। টানা বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়া অনুকূলে না থাকায় সময়মত খনন কাজ শুরু করা সম্ভব হয়নি। এ কাজে তদারকি কমিটিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে রয়েছেন উপজেলা কৃষি অফিসার ও উপজেলা প্রকৌশলী। এই খাল খনন কাজ সম্পন্ন হলে হাকালুকি হাওর তীরের তিন ইউনিয়নের অনেক কৃষক সুফল ভোগ করবেন।

Oplus_16908288

ভূকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রকল্প চেয়ারম্যান আজিজুর রহমান মনির বলেন, আন ফানাই নদীর চকিরমোড়া এলাকা থেকে উত্তরমুখী আন ফানাই খাল খনন কাজ সম্পন্ন হলে হাওর তীরের তিন ইউনিয়নের অনেক গ্রামের কৃষকসহ লোকজন উপকৃত হবেন। বিশেষ করে ভূকশিমইল ইউনিয়নের জাবদা, কালেশার, মুক্তাজিপুর, শশারকান্দি, বাদে ভূকশিমইল, বরমচাল ইউনিয়নের মহলাল, মাধবপুর, আলীনগর, মাধবপুর, রাউৎগাঁও, ভাটেরা ইউনিয়নের শাহমীর, খামাউড়াসহ প্রায় ১৫টি গ্রামের কৃষক। এছাড়া প্রতিটি গ্রামের ছোট খাল ও বিলের জমাটবদ্ধ পানি নিষ্কাশনেও সহজ হবে। বিশেষ করে হাওর এলাকায় বোরো মৌসুমে কৃষকরা পর্যাপ্ত পানি সুবিধা পাবেন এবং মাছের উৎপাদনও বাড়বে। সবমিলিয়ে হাওর তীরের কৃষকদের জন্য এই খাল খনন কর্মসূচি খুবই জরুরি ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *