ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদলের আহবায়কের দায়িত্ব পেলেন কুলাউড়ার ফেরদৌস

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদলের আহবায়ক হলেন কুলাউড়ার এহসানুল হক ফেরদৌস।

কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের বাগজুর গ্রামের বাসিন্দা শামসুল হক এর পুত্র এহসানুল হক ফেরদৌস বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার অধীন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদলের আহ্বায়ক মনোনীত হয়েছেন। ১৩ মে বুধবার প্রকাশিত নতুন কমিটিতে তাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়।

এর আগে তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ছাত্ররাজনীতিতে সক্রিয় ভূমিকা ও সাংগঠনিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি শিক্ষার্থীদের মাঝে পরিচিত মুখ হিসেবে পরিচিতি লাভ করেন। তিনি আহবায়ক নির্বাচিত হওয়ায় এলাকাবাসী, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) ছাত্রদলের ২য় বারের মত ৮০ সদস্যবিশিষ্ট নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

নবগঠিত এ কমিটির শীর্ষ নেতৃত্বে রয়েছেন আহবায়ক এহসানুল হক ফেরদৌস, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফায়েল হোসেন এবং সদস্য সচিব নাঈম আহমেদ নয়ন। কমিটিতে ৪৮ জন যুগ্ম আহ্বায়ক ও ২৯ জন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

যুগ্ম আহ্বায়কদের মধ্যে রয়েছেন ফারদিন আহমেদ নাফিম, মো: হাসনাত, এস এম ইকরামুল ইসলাম, মাশরাফি ইসলাম কৌশিক, মাহমুদুল হাসান ইমন, সাহেদ হোসেন, নাঈম আহমেদ চৌধুরী, মো. মারুফ হোসেন, সাজ্জাদুল ইসলাম পাঠান, সজিব মণ্ডল সরণ, নাফিসা তালুকদার, খালেদ রহমান ফাহিম, হুজাইফা আল লিয়ন, সাজ্জাদ হোসেন শুভ, তানভীর সিফাত, ছাকিবুল ইসলাম রক্তিম, ইশতিয়াক খান দীপ্ত, হানিফ আহমেদ, ইশতিয়াক আহমেদ খান জিদান, আহনাফ সাদ, রিফাত মোহাইমিন, ফাহিমুর রহমান, রাসেল আহমেদ, মো. আবু হুরায়রা, ছাদেকুর ইসলাম তুষার, প্রকাশ বাড়ৈ, সাকিব হোসেন, মো: বাঁধন হোসেন, রেজওয়ানুল হক রিফাত, আশরাফুল ইসলাম রাসেল, বাছিদ আহমেদ, নিয়াজ মাখদুম, মো. আলফাজ হোসেন, মাহফুজুর রহমান, শাহরিয়ার হোসেন নাহিদ, সাইফুর রহমান সুজন, ইজাজ আহমেদ হামিদ, মাসুদ হোসেন, আরাফাত ভূঁইয়া, আকাশ ইসলাম, সাখাওয়াত হোসেন ফাহিম, মো: রাকিবুল হাসান রবিন, আশিক হায়দার লিমন, নওরিন সুলতানা, জাইন জাইমা রাইয়ান, ফাইজা আফরোজ নীহার এবং মো. মশিউর রহমান রাফি।

এছাড়া সদস্য হিসেবে রয়েছেন হান্দাম হোসেন, সওদ মোহাম্মদ নাকীব, মো: ইমরান হোসেন, ফাহিম আমিজ জীম, মোহাম্মদ জাহিদ হাসান, মোহাম্মদ রায়হান হোসেন আদিব, ইবনুল আরাবী ওলী, মো: ইয়া ওমর ফারুক, সৌমিক ফরহাদ, সনেট বৈদ্য, আক্তারুজ্জামান আশিক, সাব্বির রহমান রনি, মোজাম্মেল হোসেন মজুমদার (রাতুল), মো. সাব্বিউর রহমান, নাবিল আহমেদ, মিশকাত নূর, সুলতান মাহমুদ সাকিব, মো: রনি রাজা, আবু বক্কার ফয়সাল, মুন জামান, ইমতিয়াজ আহমেদ, মো. মাসুদুর রহমান, ইফতেখার দিনার রাতুল, তৌহিদুল ইসলাম অপু, রোহান হোসেন রাব্বি, সামিউল খান রাব্বি, মাহমুদুল হাসান ফাহিম, রায়হান সিদ্দিকী এবং তানজীল আহমেদ।

বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকার পরও কমিটি গঠনের বিষয়ে আহ্বায়ক এহসানুল হক ফেরদৌস বলেন, “বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো অবকাঠামোগতভাবে পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো নয়। শিক্ষার স্বাভাবিক পরিবেশ বজায় রাখতেই ক্যাম্পাসের ভেতরে রাজনৈতিক কার্যক্রম সীমিত রাখা হয়েছে। আমরা সেটিকে সাধুবাদ জানাই। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে আমাদের প্রথম কমিটি হয়েছিল ২০২২ সালের নভেম্বরে। দীর্ঘ সাড়ে তিন বছর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পর এখন আমি আহ্বায়কের দায়িত্ব পেয়েছি।”

তিনি আরও বলেন, “আমাদের রাজনৈতিক কার্যক্রমে সরকারের বাধা ছিল, তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো বাধার মুখে পড়তে হয়নি। আমরা ক্যাম্পাসের বাইরে মিছিল, মিটিং ও সমাবেশ করি। তবে আলোচনা সভা কিংবা মতবিনিময় সভা বিশ্ববিদ্যালয়ের ভেতরে আয়োজন করা হবে।”

এহসানুল হক ফেরদৌস ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন ৩ বছর।

এছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।উল্লেখ্য যে তিনি মৌলভীবাজার ২ আসনে ধানের শীষের প্রার্থীর পক্ষে নির্বাচন পরিচালনায় কেন্দ্র ছাত্রদলের প্রতিনিধি হিসেবে কাজ করেছেন।

এহসানুল হক ফেরদৌস বলেন, কুলাউড়ার আলোবাতাস, ধুলোবালি হাওর ও বিলের পানি আমাকে বার বার এই অঞ্চলের মানুষের সেবার করার প্রস্তুতি নিতে অনুপ্রেরণা দেয়। আমি কুলাউড়ার সন্তান হিসেবে গর্বিত আমি সারাজীবন আমার মা ও মাটিকে সমৃদ্ধ করতে কাজ করে যাবো।আমার রাজনৈতিক ও ব্যক্তিগত যাত্রায় আপামর কুলাউড়া বাসীর দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *