বিষখালী নদীতে জেলের বরশিতে ধরা পড়ল বিপন্ন ডলফিন

বেতাগী উপজেলা প্রতিনিধি:  বরগুনার বেতাগী উপজেলার বিষখালী নদীতে একটি বড় আকৃতির ধূষর বর্ণের বিপন্ন  ডলফিন বরশিতে ধরা পড়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।  শনিবার সন্ধ্যার পরে বেতাগী ফেরিঘাট সংলগ্ন বিষখালী নদীতে স্থানীয় এক জেলের বরশিতে প্রায় ২০ কেজি ওজনের ডলফিনটি ধরা পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো কয়েকজন জেলে বিষখালী নদীতে মাছ ধরতে যান। এসময় নদীর মাঝামাঝি এলাকায় একটি বড় আকৃতির ডলফিন (শুশুক) বরশিতে আটকে যায়। পরে অনেক চেষ্টার পর সেটিকে নদী থেকে তীরে তুলে আনলে দেখা যায় সেটি একটি ডলফিন। খবর ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন এলাকা থেকে উৎসুক মানুষ ডলফিনটি দেখতে ভিড় জমায়।
জেলে জলিল মৃধা বলেন, ‘ডলফিনটি বরশিতে আটকে যাওয়ার পর অনেকক্ষণ পানিতে ছটফট করছিল। পরে সেটি দুর্বল হয়ে পড়লে তীরে আনা হয়। ধারণা করা হচ্ছে, খাবারের সন্ধানে নদীর তীরবর্তী এলাকায় আসার সময় অসাবধানতাবশত ডলফিনটি বরশিতে আটকে যায়। পরে আশঙ্কা জনক অবস্থার পানিতে ছেড়ে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *